1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

টঙ্গীতে গলাকাটা নারীর মরদেহ উদ্ধার

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপু‌রের টঙ্গী‌তে মানসুরা আক্তার (২৭) না‌মে এক গা‌নের শি‌ক্ষীকার গলাকাটা লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। গতকাল দুপুর সা‌ড়ে ১২টায় গাজীপুরা প‌শ্চিম হাজী আরব আলী রো‌ডের এক‌টি ডোবা থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। নিহত মানসুরা গাজীপুর জেলার সদর থানার পিরুজআলী এলাকার মৃত জাহাঙ্গীর মিয়াজীর মে‌য়ে।

মানসুরা স্থানীয় এক‌টি পোশাক কারখানায় চাকুরী ক‌রার পাশাপ‌া‌শি তার নিজস্ব গা‌নের একা‌ডে‌মি‌তে শিক্ষকতা কর‌তেন ব‌লে জানা গে‌ছে। জানা যায়, মাসুরা গাজীপুরা সাতাইশ এলাকায় বসবাস ক‌রে স্থানীয়র এক‌টি পোশাক কারখানায় কাজ করার পাশাপা‌শি তার নিজস্ব জিত মিউ‌জিক ব‌্যান্ড নাম গা‌নের ক্লাস নি‌তেন।

নিহত মানসুরার ছোট বোন সায়মা আক্তার জানান, মানসুরা বি‌য়ের‌ আ‌গে চন্দ্র শেখর মন্ড‌লের গীতাঞ্জলী একা‌ে‌ডি‌মি‌তে গান শিখ‌তেন। প‌রে ৫ বছর আ‌গে চন্দ্র শেখর মন্ডল‌কে বি‌য়ে ক‌রেন মানসুরা। শেখর মন্ড‌লের আ‌গে এক‌টি সংসার ছি‌লো। ওই সংসা‌রে নিলয় সা‌মে এক ছে‌লে এক মে‌য়ে। গত এক বছর আ‌গে তার স্বামী শেখর মন্ডল মারা যায়।

এর পর থে‌কে মানসুরা ও তার সৎ ছে‌লে নিলয় মি‌লে জিত মিউ‌জিক একা‌ডে‌মি প্রতিষ্ঠা ক‌রেন। মানসুরা সৎ ছে‌লে নিল‌য়ের বাসায় খাওয়া দাওয়া কর‌তে। রা‌তে গাজীপুরা এলাকায় এক‌টি বাসা বাড়া নি‌য়ে‌ আলাদা থাক‌তেন।

বৃহস্পতিবার নিল‌য়ের বাসায় রা‌তের খাবার শেষে বাসায় যাওয়ার জন‌্য বের হয়। এর থ‌কে তা‌কে আর খো‌জে পাওয়া যায়‌নি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। প‌রে শুক্রবার দুপু‌রে গাজীপুরা প‌শ্চিম পাড়া হাজী আরব আলী রো‌ডের প‌রিত‌্যাক্ত ডোবায় এক‌টি লাশ প‌রে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয় এলাকাবাসী।

প‌রে পু‌লিশ ও আমরা তার পর‌নের পোশাক দে‌খে তা‌কে সনাক্ত করি। টঙ্গী‌ প‌শ্চিম থানার ও‌সি শাহ আলম ব‌লেন, এক‌টি হত‌্যা কা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এই হত‌্যাকা‌ন্ডের জ‌রিত কারা এবং এর রহস‌্য কি জানার চেষ্টা করা হ‌চ্ছে। অ‌তি দ্রুত সম‌য়ের ম‌ধ্যে অপরাধি‌দের‌কে আমরা আই‌নের আওয়াতায় নি‌য়ে আস‌বো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT