1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশের গজারিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও গণভোজ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে গজারিয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোঃ মোফাজ্জ্বল হোসেন রতন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT