1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পলাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

পলাশের ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকালে ইসলাম পাড়া বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আরিফুর হক কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাবের উল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, ইউপি সদস্য সাইফুল ইসলাম রতন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন।

এসময় আরো উপস্হিত ছিলেন আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,ইউনিয়ন কৃষি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ স্হানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT