1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পলাশে আ.লীগের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

নরসিংদীর পলাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় পলাশ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT