1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩

 

 

“গাছ লাগিয়ে যত্ন করি
সুস্হ প্রজন্মের দেশ গড়ি”
এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নরসিংদী সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করেন।

শনিবার (২২ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক ব্রজগোপাল রাজবংশী। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেলায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করেন এবং একটি আমের চারা রোপণ করেন।

জেলা শিল্পকলা একাডেমি মাঠ প্রাঙ্গনে মেলা ২২ জুলাই থেকে ২৮ শে জুলাই পযর্ন্ত চলবে, প্রতিদিন বেলা সকাল ১০ টা হইতে রাত ৮ টা পযর্ন্ত খোলা থাকবে।মেলায় সর্বমোট ২৩ টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এখানে দেশি বিদেশি প্রজাতির গাছের চারা পাওয়া যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT