1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

নরসিংদীর পলাশে ৫ ছিনতাইকারী আটক সহ মিশুক উদ্ধার 

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া থেকে ৫ ছিনতাইকারী আটক সহ একটি মিশুক উদ্ধার করা হয়েছে।সোমবার ১ মে দুপুরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির চৌকস উপ পুলিশ পরিদর্শক মোঃ মনজুর হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল উত্তর চরপাড়া থেকে ১টি মিশুক (বিভাটেক) উদ্ধার সহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর বেলাব উপজেলার পাহাড় উজলাব গ্রামের সামসুল হকের ছেলে বিজয় (১৮),জাহাঙ্গীরের ছেলে হৃদয় (১৮),ওবায়দুল হকের ছেলে অনিক (১৮),মৃত সামসুল হকের ছেলে নূর আলম(১৮) এবং বাচ্চু মিয়ার ছেলে আশিক (২২)।গ্রেফতারকৃতরা বেলাব বাজার থেকে নরসিংদীর কথা বলে মিশুক (বিভাটেক) ভাড়া নেয়।পরে রায়পুরার হাসনাবাদ বাজারে মিশুক (বিভাটেক) থামিয়ে দোকান থেকে একটি স্পীড এবং ফার্মেসী থেকে তিনটি ঘুমের ট্যাবলেট কিনে স্পীডের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পথে মিশুক (বিভাটেক) ড্রাইভার খাওয়ায় পরে ড্রাইভারকে অচেতন করে মিশুক (বিভাটেক) নিয়ে পালিয়ে আসেন পলাশ উপজেলার ঘোড়াশাল উত্তর চরপাড়া।পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির চৌকস উপ পুলিশ পরিদর্শক মোঃ মনজুর হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ছিনতাইকারীদের আটক করেন। এ বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মোঃ মনজুর হোসেন বলেন ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT