1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নরসিংদীর ডাংগা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নরসিংদীর ডাংগা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।রবিবার (২৬ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভুঁইয়া,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ইউপি সদস্য,মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ স্হানীয় শ্রেণি পেশার লোকজন।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই এর উদ্যোগে ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের কোট প্রদান করা হয়।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT