1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সকল জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৯ মার্চ)সকাল সাড়ে ১০টায় পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন,জাহিদ হাসান ভূইয়া,জুলহাস মিয়া,শহিদুল ইসলাম রুমেল,বিল্লাল হোসেন,ইমরান হোসেন,নুরুল ইসলাম,ফরহাদ মিয়া,সারোয়ার হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম লিমা,জাকিয়া সুলতানা লিজা,শাহানা আক্তার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সৈয়দ জয়নাল হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মাহবুব কবির,পৌরসভার সকল জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।প্রধান অতিথি ও পৌর মেয়র মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।পরে পৌরসভার পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT