1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

চৌড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে তিনদিন ব্যাপী ৩য় বার্ষিকী ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন পৌর ৬নং ওয়ার্ডের চৌড়া এলাকাবাসী ও যুব সমাজের এর উদ্যোগে তিনদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৬.১৭.১৮( ফেব্রুয়ারী) বাদ আছর হইতে চৌড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে, চৌড়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী ৩য় বার্ষিকী ইসলামী মহা সম্মেলনের সমাপনী দিনে বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ লোকমান হোসেন পনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মুঃ সহোরাব আলী সরকার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ এম আই লিকন প্রমুখ।সম্মেলনে উদ্বোধন করেন এ্যাড, কাউছার সিকদার ফজলুল হক রাসেলের সঞ্চলনায় প্রধান বক্তা হিসাবে তাকরীর পেশ করেন ঢাকা এলিফেন্ট রোড গুলবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব হজরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী।বিশেষ বক্তা হিসাবে তাকবীর পেশ করেন পলাশ উপজেলার ডাংগা তানজিমূল উলুম মাদ্রাসার মোহ্তামিম হজরত মাওলানা মুফতি মোশাররফ আল হাবীবী,

চৌড়া শাহকার ফরমা (রঃ) দরগার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি নাসির উদ্দীন মাহামুদী,চৌড়া উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা কামাল উদ্দিন আজাদ।

ইসলামি মহা সম্মেলনের প্রধান বক্তা ঢাকা এলিফেন্ট রোড গুলবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব হজরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী শত শত মুসুল্লীদের নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করে তিনদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের সমাপ্তি করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT