1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান

নরসিংদীর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নরসিংদী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ, নরসিংদীর অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিলসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

সভায় অস্ত্র উদ্ধার করায় ১জন এ এস আই এবং ২জন কনস্টেবলকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন-সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT