1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীর ডাংগায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য কর্তৃক অসহায়,হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে ডাংগা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম বাবুল,আবদুস সালাম মেম্বার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার খন্দকার,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম রাণা,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,সাধারণ সম্পাদক নুরে আলম লাক মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম,সাধারণ সম্পাদক এস এন নাঈম,ডাংগা ইউপি সচিব মোঃ মানিক মিয়া,ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বাদল,সাইফুল ইসলাম রতন,আবুল বাশার খাঁন,বেলায়েত হোসেন,রেজাউল করিম টিটু,জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরণী কান্ত দাস সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় অতিথিরা ডাংগা ইউনিয়নের অসহায়,হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT