1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সদর হতে গাঁজা ও অবৈধ মদ সহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃনাজমুল ইসলাম মন্টু:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৯ নভেম্বর র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সৈয়দপুর আলামিন নগর এলাকায় দুই জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা- মোঃ কাজল শেখ, মাতা- মোছাঃ আমিরুন নেছা, স্থায়ী সাং-চরড়া, গোবরা, রাঘনাথচর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি–খোরশেদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, ১নং গলি, জিএমসি সৈয়দপুর আলামিন নগর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ,মোঃ মাসুদ (২৫), পিতা- মোঃ নিজাম মিয়া, মাতা- মাসুদা বেগম, স্থায়ী সাং-সৈয়দপুর আলামিন নগর, বাক্কার গলি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদের’কে অবৈধ মাদকদ্রব্য ৪৬ কেজি গাঁজা ও দুই বোতল মদ উদ্ধারসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT