1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

নরসিংদীর পলাশে প্রধানমন্ত্রীর চাচী শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়নে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর)কাজৈর বালুরচর মাঠে ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসাইন এর আয়োজনে কোরআন খতম,আলোচনা সভা,দোয়া ও তবারত বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানা,

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৈশিক আহাম্মেদ নয়ন,সাধারণ সম্পাদক নূরে আলম লাকমিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক সোহেল আরিফ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী সহ ডাংগা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম , এতিমখানা, হাফিজিয়া মাদরাসা’র শিক্ষক,শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: শেখ রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী।২০২০ সালের ১৬ নভেম্বর এই দিনে বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ রাজিয়া নাসেরের মৃত্যু হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কাজৈর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা আব্দুল হান্নান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT