1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

নরসিংদীতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাদিরা গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।এরই ধারাবাহিকতায় গত (০৮ নভেম্বর) ২০২২ তারিখ রাত ০০.১০ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন কামারবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো নরসিংদী জেলার রায়পুরা থানার বীরকান্দি গ্রামের মোঃ তাজুল ইসলাম এর স্ত্রী মোসাঃ নাদিরা বেগম (৩০)। উক্ত আসামীর বিরুদ্ধে ১। নরসিংদীর রায়পুরা সি. আর-২৯৮/১১, প্রসেস নং-২৪৮/২২, তারিখ-০৬/০৭/২২, ধারা- এনআইএক্ট-১৩৮(১) দঃ বিঃ মামলায় ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১,৮৬,০০০/- টাকা জরিমানা, ২। নরসিংদীর রায়পুরা সি.আর-৩২৭/২০, প্রসেস নং-২৪৬/২২, ধারা- এনআইএক্ট, মামলায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১২ লক্ষ টাকা জরিমানা এবং ৩। নরসিংদীর রায়পুরা সি.আর-২০৩/২০, প্রসেস নং- ২৯৭/২২, সেসন নং-৭১৫/২০, ধারা- এনআইএক্ট, মামলায় ০৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা। উল্লেখিত মামলায় সর্বমোট ১ বছর ১১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১৯,৮৬০০০/- টাকা বিজ্ঞ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ০৮/১১/২২ ইং তারিখে রাত ০০.১০ মিনিটে রায়পুরা থানার কামারবাড়ী মোড় এলাকা হতে নাদিরাকে গ্রেফতার করে র‌্যাব-১১।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। যার জিডি নং-৪৯৩ তারিখ ০৮/১১/২০২২।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT