1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাসেল মৃধা (২৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত রাসেল মৃধা নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর এলাকার বাছেদ মৃধার ছেলে ও খানেপুর বাজারের তানিশা টেলিকমের স্বত্বাধিকারী।রবিবার ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে এ দুর্ঘটনা ঘটে।নিহতের স্বজনরা জানান, আজ সকালে নিজ বাড়ি খানেপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ব্যবসার মালামাল ক্রয় করতে ঢাকার উদ্দেশ্য বের হয় রাসেল মৃধা।পরে বেলা ১১টায় দিকে কালীগঞ্জের মূলগাঁও এলাকার খানাবাড়ী নামক মাদরাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের এক দ্রুতগামী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল মৃধার মৃত্যু হয়।রাসেল মৃধাকে কালীগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার পূর্বে তাঁর মৃত্যু বরণ হয়েছে।কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT