1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীর ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

নরসিংদীর পলাশের সান্তান পাড়া ফুলেশ্বরী বাজারে চেয়ারম্যান মাঠে ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কৌশিক আহমেদ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, এবিএম শহীদুল কাদের পাপ্পু,কেন্দ্রীয় সদস্য রঞ্জিৎ রায় সানী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী,ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শরিফুল হক শরিফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বাবুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজহার খন্দকার,ঘোড়াশাল পৌর সেচ্চাসেবকলীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেন।

সন্মেলনে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া শেখর ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।

সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাবের-উল হাই,সাধারণ সম্পাদক কাউসার ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক জসিম রাণা,ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, উপজেলা ছাত্রলীগ রনি প্রধান ও সাধারণ সম্পাদক এস এম আরিফ,ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম সাধারণ সম্পাদক এস এন নাঈম,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

সন্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ কৌশিক আহমেদ নয়নকে সভাপতি, মোঃ নূরে আলম লাক মিয়াকে সাধারণ সম্পাদক ও শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বৎসরের জন্য ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT