1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নরসিংদী শহরতলীর হাজীপুর এলাকা থেকে মামুন মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাজীপুরের হাড়িধোয়া নদীতে ভাসমান থাকা অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত মামুন মিয়া নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের মোতালিব হোসেনের ছেলে।স্থানীয়রা জানায়, সকালে হাজীপুর ও আরশীনগর এলাকার সংযোগ সেতুর নিচে হাড়িধোয়া নদীতে একটি মরদেহ নদীতে ভাসতে দেখেন এলাকাবাসী। এসময় পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি মামুনের বলে শনাক্ত করেন।নিহতের মামা বিল্লাল হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন মামুন গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বাসা থেকে বের হয়ে ফিরেনি। হাজিপুর পাতিল বাড়ী ব্রিজ থেকে পানিতে পড়ে গিয়ে সাতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য জেলা প্রশাসনে আবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না।করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এস আই) ফরিদ উদ্দিন আহমদ বলেন, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে।পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT