1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

ঘোড়াশালে পঞ্চম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিটটি চালু হওয়ার দুই দিন পর আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল।দ্বিতীয়বার ১২ অক্টোবর বুধবার ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল।বন্ধ হওয়ার ৮দিন পর বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আমরুল মুমিনিন।ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটটি ৮দিন বন্ধ থাকার পর ফের ১৯ অক্টোবর যান্ত্রিক সমস্যা সমাধান করে উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। গত বুধবার ১০ অক্টোবর দুপুরে হঠাৎ ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে গেলে এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিয়ারিং পরিবর্তন করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী।গত ৪ অক্টোবর দুপুর ২ টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘন্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT