1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

নরসিংদীর রায়পুরায় চালককে হত্যা করে ছিনতাই,নারীসহ গ্রেফতার ৪

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া (২৬) নামে এক বিভাটেক চালককে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন।গ্রেফতারকৃতরা হলো, রায়পুরা উপজেলার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩১), বীরগাও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার(২৮), মোঃ সোলাইমান এর ছেলে আলাল মিয়া (৩৫), বীরগাও কান্দাপাড়ার মোঃ আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম(৪৫) ।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন জানায়, গত শনিবার বিকালে বিজয় বাসাইল এর বাসা হতে বিভাটেক চালানোর জন্য বাহির হয়। এরপর থেকে সে বিভাটেকসহ নিখোঁজ ছিল। পরে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে রায়পুরার মাহমুদনগর এলাকায় রায়পুরা টু নরসিংদীগামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশে কলা-বাগানের ভিতর বিজয় মিয়াকে গলায় লাইলনের রশি প্যাচাইয়া হত্যা করে সিমেন্টের খুটির সাথে বেধে রাখা অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে এ ঘটনায় গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তে নামে। পরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত রুবেল মিয়াকে মরজাল এলাকা হতে আর কাউছার ও আলাল মিয়াকে নীলক্ষা হতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেখানো মতে রুবেল ও আলাল মিয়ার আপন খালা রুবিয়া বেগম এর বাড়ি থেকে বিজয় মিয়ার ছিনতাইকৃত বিভাটেকের বডি একটি, চারটি ব্যাটারি, চারটি চাকা ও বিভাটেকের বিভিন্ন অংশ এবং বিজয় মিয়ার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT