1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

নরসিংদীর পলাশ থানা পুলিশের উদ্যোগে চলছে ব্লক রেইড

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর পলাশ থানা পুলিশের উদ্যোগে চলছে ব্লক রেইড কার্যক্রম।নরসিংদী জেলার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ ইলিয়াস ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াস হোসেন এর নির্দেশনায় সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির চৌকস ও দক্ষ এসআই মাজেদুর রহমান এর নেতৃত্বে ও ফোর্স সমন্বয়ে ঘোড়াশাল পৌরসভার ঘোড়া চত্বর,ঘোড়াশাল বাজার,আঞ্চলিক সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্লক রেইডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকায় মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, ইভটিজিং রোধে জনমনে সহায়ক ও সচেতনতা তৈরি করার জন্য ব্লক রেইড কার্যক্রম করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, পলাশ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসচেতনতা বাড়াতে এ ব্লক রেইড কার্যক্রম।এ ব্লক রেইডের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা অব্যাহত থাকবে।উল্লেখ্য যে, এ মাসের শুরু থেকে এ ব্লক রেইডের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT