1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উত্তরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।মৃতরা হলেন উত্তরগাঁও এলাকার বাসিন্দা ঈমান আলী ও মিনজু আক্তার।স্থানীয়দের বরাতে এসআই মাজহারুল জানান, উত্তরগাঁও এলাকার বাসিন্দা ঈমান আলী ও মিনজু আক্তার প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমাতে যান। সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করেন।কোনো সাড়া না পেয়ে গিয়ে দেখেন দরজা খোলা। ঘরের ভেতর আড়ার সঙ্গে একটি শাড়িতে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা।পুলিশে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এসআই মাজহারুল হক বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT