1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেপ্তার ১

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।ঢাকা-সিলেট মহাসড়কে ২৪ আগস্ট দিবাগত রাতে শিবপুর মডেল থানার পুলিশের একটি টিম রাত্রিকালীন মাইক-৪ ও বিশেষ অভিযান উপলক্ষে ডিউটি করছিলেন।এসময় থানার অফিসার ইনচার্জের মাধ্যমে খবর পান যে, ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে একটি সবুজ রংয়ের প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য নরসিংদীর দিকে আসছে।

এ খবরের প্রেক্ষিতে থানার এসআই মুক্তার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গাড়ি পর্যবেক্ষণ করতে থাকেন।এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসষ্ট্যান্ডের কাছে পৌছালে এসআই মুক্তার হোসেন গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেন। তখন গাড়ীর চালক গতি পরিবর্তন করে দক্ষিণ দিকে যশোর রোডে ঢুকে যান।তখন ধাওয়া করলে এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর চালক দিশেহারা হয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের যশোর গাবতলী এলাকার একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যান।এসময় গাড়িতে থাকা তাসমিয়া রশিদ নোভাকে (২২) পুলিশ গ্রেপ্তার করে।রাত ২টা১০ মিনিটে ধৃত আসামির উপস্থিতিতে পুলিশ গাড়িটি তল্লাশি করে ২টি কালো রংয়ের কাপড়ের ট্রাভেলিং ব্যাগের ভিতরে নীল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।পরে পুলিশ গাড়িটি জব্দ করে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT