1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশের ধলাদিয়া মোড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন- পৌর মেয়র

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ধলাদিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, রাতে ধলাদিয়া মোড়ে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।এসময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন আশ-পাশে ছড়িয়ে পড়লে ওই মোড়ে থাকা একটি মুদী দোকান ও পোল্ট্রি ফিডের দোকানসহ ৪টি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে খবর পেয়ে সোমবার সকালে ঘোড়াশাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-মুজাহিদ হোসেন তুষার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন।পৌর মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং ধলাদিয়া মোড়ে দোকান গুলোতে প্রয়োজনীয় অগ্নিনির্বাক,সিসিটিভি ক্যামেরা সহ সড়ক বাতি দেওয়ার আশ্বাস দেন।

পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাদিকুল বারী জানান,রোববার দিবাগত রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত পলাশের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT