1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

নরসিংদীর ঘোড়াশাল পৌর ছাত্রলীগের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জুলাই, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর নির্দিশে ও উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান মিয়ার তত্ত্বাবধানে ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে

ঘোড়াশাল পৌর এলাকায় সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঘোড়াশাল পৌর ছাত্রলীগ। রবিবার (২৪শে ) জুলাই সকালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন-ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার। ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ অভিযানে অংশ নেন।এসময় ঘোড়াশাল-পলাশ সড়কের দুই পাশের আগাছা, ফেস্টুন ও ড্রেনের ময়লাসহ গাছের বর্ধিত ডাল-পালা কেটে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান বলেন,আমরা সচেতন হলে আমাদের শহর সুন্দর করা সহজ হবে।আমরা সচেতন হয়ে যদি ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে শহর এমনিতেই পরিষ্কার থাকবে।এসময় তিনি সবাইকে পরিবেশ সচেতন হবার জন্য আহ্বান জানান।ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃনোমান আহমেদ রাজা বলেন, আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে নিজ উদ্যোগে পরিষ্কার-পরিছন্নতা অভিযানে নেমেছি।আগামীতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT