1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

পলাশে হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত ৩ জন আসামী গ্রেপ্তার

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুন, ২০২২

আজ সোমবার (২০ জুন) পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ১। মোঃ আলেক মিয়া (৬৫), পিতা-মৃত মইজ উদ্দিন, ২। মোঃ শরিফ (৩৮), পিতা- আলেক মিয়া ও ৩। মোছাঃ রুপবান (৫৭), স্বামী-আলেক মিয়া, সর্ব সাং-গালিমপুর, থানা-পলাশ, জেলা-নরসিংদীকে গাজীপুর সদর উপজেলার আমবাগ এলাকা হতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা পলাশ থানার মামলা নং-১৬(৮)০৯, ধারা-৩০২/৩২৬/৩৪ দঃ বি এর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী। আসামীরা ঘটনার পর দীর্ঘ ১৪ বছর পলাতক থেকে দেশের বিভিন্ন এলাকায় ছদ্দ্যবেশ ধারন করে ভিক্ষা বৃত্তি করত। পলাশ থানা পুলিশ ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে তথ্য সংগ্রহ পূর্বক তাদের গ্রেফতারের জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে আসতেছিল। কিন্তু আসামীরা অত্যন্ত সুচতুর হওয়ায় তারা তাদের স্থান ও পেশা পরিবর্তন করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।ঘটনার বর্ণনায় জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের সাথে একই গ্রামের শামসুল হক (৪৮) এর জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে আসামীরা শামসুল হককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। শামসুল হকের হত্যার ঘটনায় পলাশ থানার মামলা নং-১৬(৮)০৯, ধারা-৩০২/৩২৬/৩৪ দঃ বি মামলায় ৬ (ছয়) জন আসামীর মৃত্যুদন্ড হয়। শামসুল হক হত্যার ঘটনায় মামলা বিচারাধীন অবস্থায় আসামীরা ২০১৬ সালে শামসুল হকের ছেলে জহিরুল হক (২৮)-কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলে পলাশ থানার মামলা নং-১৫(৪)১৬, ধারা-৩৪১/৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়। উক্ত আসামীরা এ মামলায় গ্রেফতারী পরোয়ারাভূক্ত পলাতক আসামী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT