1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নরসিংদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুন, ২০২২

নরসিংদীতে ওভারটেক করা একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আবদুর রব (৫৯)। তিনি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল মোবারকা নামের দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিলেন। আবদুর রব নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকার বাসিন্দা।হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারকা নামের বাসটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি ভৈরবের দিকে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে ওই বাস-ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসের পেছনে থাকা একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ওই ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় প্রাইভেটকারটি বাঁচাতে গিয়ে ট্রাকটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাসচালক আবদুর রহমান নিহত হন।এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহত ট্রাকচালককে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালটিতে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ওই বাস-ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায় হাইওয়ে পুলিশ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT