1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নরসিংদীর পলাশে সন্তানদের সম্পত্তির ভাগ বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল নামে এক মৃত ব্যক্তির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে দীর্ঘ ৫ ঘন্টা পর সন্ধ্যা ৭ টার দিকে থানা পুলিশের হস্তক্ষেপে তার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারের সিরাজ উদ্দিনের ছেলে।

তিনি সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২৩ অক্টোবর মারা যান। মৃত্যুর দীর্ঘ এক মাস পর সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁর মরদেহ পলাশে গ্রামের বাড়িতে পৌঁছায়।

পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুরে তাঁর জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হলেও এর আগেই নিহতের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন কয়েকজন স্বজন ও স্থানীয় ব্যক্তি।

তবে নিহতের বাবা-মা দাফনের আগে সম্পত্তি বুঝিয়ে দিতে রাজি হননি।

তাঁদের দাবি, নিহতের সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাঁদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবিতে জানাজা ও দাফনে বাধার সৃষ্টি হয় বলে জানা যায় ।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। তাঁদের মতে, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে একজন মৃত ব্যক্তির জানাজা ও দাফন আটকে যাওয়ার মতো ঘটনা পলাশ উপজেলায় আগে কখনো ঘটেনি।

সরেজমিনে গিয়ে জানা যায়,প্রায় ১১ বছর আগে বগুড়া উপজেলার ফুলতলা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (৩২) এর সঙ্গে পলাশ উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নিহত রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এরপর পরিবারের অমতেই দু’জনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকে রাসেলের পরিবারের শারমিনকে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
এক পর্যায়ে রাসেল তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে ভাড়া বাসা নিয়ে বসবাস করেন। সংসার জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
এরপর জীবিকার তাগিদে রাসেল সৌদি আরবে পাড়ি জমায়।

নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, দীর্ঘ ১১ বছর আগে দু’জনের পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন তারা। বিয়ের কিছু দিন পর রাসেল তার পরিবারকে অনেক বুঝানোর চেষ্টার পরও ব্যর্থ হয়েছে।

স্বামীর মরদেহ দেশের আসার খবর পেয়ে এখানে আসার পর আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ঘরে উঠতে দিচ্ছে না। একপর্যায়ে আমি আমার পিতা হারা অবুঝ সন্তানের অধিকাররে দাবি তোললে স্থানীয় অনেকেই আমার দাবিতে সম্মতি দিয়েছেন।
তবে নিহত রাসেলের পরিবারের অন্য কারও বক্তব্য নেওয়ার চেষ্টা করেও বক্তব্য নেওয়া যায় নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, সম্পত্তির জন্য লাশ দাফনে বাধা দেওয়া হচ্ছে, এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আমি ও সঙ্গী অফিসার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এরপর সামাজিক ব্যক্তিবর্গের সহায়তায় সিদ্ধান্ত হয় যে, নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তার ও তার সন্তানরা এখন থেকে শ্বশুর বাড়িতেই থাকবে। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার থেকে যেন কোনোভাবেই বঞ্চিত করা না হয়, সে দিকেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নজর থাকবেন। এরপর নিহত রাসেলের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT