1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মুক্তা আক্তার (২৯) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারের। সোমবার (২৩ নভেম্বর ) সকালে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায় , গত ৭/৮ বছর আগে গাজীপুরে একটু গার্মেন্টস কারখানায় চাকরি করার সুবাদে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের রবিন মিয়ার সঙ্গে একই ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের বিকচান মিয়ার মেয়ে মুক্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। সংসার জীবনে তাদের ৬ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।
তবে গত সাত আট মাস পূর্বে স্বামী-স্ত্রী দু’জনই চাকরি ছেড়ে গ্রামের বাড়ি জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামে চলে আসে।
এখানে আসার পর পূর্বের কর্মস্থল গাজীপুরের গার্মেন্টস কারখানার এক শ্রমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় মুক্তার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রিয়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

নিহত মুক্তার স্বামী রবিন মিয়া জানান, গতকাল (রবিবার) রাতে ফোনে কথা বলা নিয়ে স্ত্রী মুক্তার সঙ্গে কথা কাটাকাটি হয়। তবে বিষয়টি রাতেই শেষ হয়ে যায়। কিন্তু সকাল প্রায় ৮ টা থেকে সাড়ে ৮ টার দিকে বাড়ি তৈরি রাজমিস্ত্রীদের নিয়ে কাজ করার সময় হঠাৎ করে ঘরের জানালার ফাঁকে চোখ পড়তেই দেখি মুক্তা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে। তখন ভিতর থেকে দরজা দেওয়া ছিল। রাজমিস্ত্রী সহ আমরা দরজা ভেঙে যেতে যেত সে (মুক্তা) ফ্যানের সঙ্গে ঝুলে যায়।
এরপর তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT