1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ইসলামের মহান আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার জীবদ্দশায় মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্ব মানবতার শান্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেসব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ইসলামের শিক্ষা অনুসরণ করার জন্য পবিত্র কোরআনের পাশাপাশি হাদিসও আমাদের অনুসরণ করতে হবে। আর এটাই ইসলামের মূল শিক্ষা ও আদর্শ।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে ওয়াদা করেছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করে চলেছেন।

পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ থানা বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এর আগে দুপুরে মন্ত্রী ড. আব্দুল মঈন খান চরনগরদীতে নিজ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাঁর পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান ও মাতা মরহুমা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।

এ সময় নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT