1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাছুম মিয়া (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রূপগঞ্জের টাওরা গ্রামের মাছুম মিয়া ও রাজু মিয়ার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ঈদুল ফিতর উপলক্ষে দেশে ফেরার পরও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঈদের পর অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে রাজু মিয়া মাছুম মিয়াকে ৮ হাজার টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে রাজু মিয়া মাছুম মিয়ার কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এতে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাছুম মিয়া মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাঁচদোনা এলাকা থেকে টাওরা মধ্যপাড়া কামরানের দোকানের সামনে পৌঁছালে রাজু মিয়া তাকে বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে রাজু মিয়া ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাছুম মিয়াকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

এদিকে মাছুম মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT