1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত

পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা দ্রæত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, চরসিন্দুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার, পলাশ উপজেলার সভাপতি লিপন দেবনাথসহ বিভিন্ন নেতৃবন্দ।
এর আগে গতকাল রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুলতান পুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের হাতে খুন হয় মনি চক্রবর্তী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT