1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার ভাগদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী বাসস্ট্যান্ডে ঘোড়াশাল পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোবহান ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  মহিউদ্দিন চিশতিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পনির হোসেন, বিএনপি নেতা দুলাল হোসেন, আব্দুল হামিদ, খাগৈর সমাজ সেবা কমিটির সাধারণ সম্পাদক দিপু দত্ত সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের কামনা ও নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও ডক্টর আব্দুল মঈন খান সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT