1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

পলাশে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে উপহার সামগ্রী বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পাঞ্জাবি ও ফুটবল বিতরণ করা হয়। আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাহবুবুল আলম প্রিন্সের সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে সমাপ্ত হবে। পূজা উপলক্ষে ধলাদিয়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম (লেবুপাড়া পূর্ব ঘোড়াশাল), পূর্ব ঘোড়াশাল শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাজাব শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাবান শ্রীশ্রী কালী মন্দির, বরাবো শ্রীশ্রী কালী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে উপহার সামগ্রী প্রদান করা হয়।

উপহার হিসেবে পাঞ্জাবি ও ফুটবল বিতরণকালে মাহবুবুল আলম প্রিন্স বলেন, “শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। পূজামণ্ডপের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও আমি পাশে থাকবো। যেকোনো ভালো কাজে ডাকলেই আমাকে পাবেন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন মাহবুবুল আলম প্রিন্স। তার মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে তাকে করে তুলেছে আস্থার এক প্রতীক।

পরিশেষে তিনি পূজার শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি ও সৌহার্দ্য কামনা করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT