1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ মোছাঃ দিলরুবা (৪২) ও মোসা. শবনাম বেগমকে (৪৮) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই (নিঃ) মো. রাসেল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তুমিলিয়া ইউনিয়নাধীন পুন্যারটেক গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পার্শ্ববর্তী অলুয়া গ্রামের বেলায়েত হোসেন বেনুর স্ত্রী মোসা. দিলরুবা ও গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া মাঝিরখোলা গ্রামের মৃত কলিম লস্করের স্ত্রী মোসা. শবনম বেগমকে ১৫ পিস ইয়াবা ট্যাবেলটসহ আটক ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার রাতে দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT