1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়: ইঞ্জিনিয়ার মুহসীন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নরসিংদী-০২ (পলাশ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ বলেছেন, সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। সৎ নেতৃত্বই ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পারে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পারুলিয়া নিজ বাসভবনে পলাশ উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “আমি যদি এমপি হতে পারি, আগামী দিনে পলাশের সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে ন্যায় পরায়ণ সমাজ গড়ব। আমার প্রচুর জমি আছে যা পলাশের জনগণের কল্যাণে ব্যবহার করব। এখানে জাতীয় মানের মেডিকেল কলেজ, জাতীয় মানের মাদ্রাসা এবং জাতীয় মানের ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”

এ সময়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় নরসিংদী-০২ পলাশের ইসলামী আন্দোলনের শাখার বিভিন্ন নেতৃবৃন্দেহ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT