1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

নরসিংদীর পলাশে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫

২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণতন্ত্রপ্রেমী তরুণদের স্মরণে নরসিংদীর পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকী। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের গর্ব। তাদের আত্মত্যাগ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর কবির, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম রাকিব,

ঘোড়াশাল পৌরসভা জামায়াত ইসলামের আমীর অধ্যাপক ইসমাইল হোসেন, পলাশ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, হেফাজতে ইসলাম নরসিংদী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম, জমিয়তে উলামায়ে ইসলামের পলাশ উপজেলার সভাপতি মাওলানা নোমানুল করিম।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT