1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

পলাশে মাদক সম্রাট টিটু ইয়াবা সহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশে মাদক সম্রাট মো. টিটু মিয়া (২৮) কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত টিটু মিয়া গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের আবুল হোসেনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত টিটু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।গ্রেপ্তার টিটু মিয়া পারুলিয়া মোড় এলাকা ও ইছাখালি গ্রাম এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।

এছাড়া মাদকদ্রব্যকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে আসছিল ওইসব এলাকায়। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টিটু মিয়াকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT