1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে নিহত ছাত্রদল কর্মীর দাফন সম্পন্ন, বিচার দাবিতে বিক্ষোভ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

নরসিংদীর পলাশে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল কর্মী ইসমাঈল হোসেন (২৬) এর জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২২ জুন) বিকালে পলাশ বাসস্ট্যান্ডে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

জানাজা নামাজ শেষে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর পারিবারিক কবরস্থানে ইসমাইল হোসেনকে দাফন করা হয়। এর আগে শনিবার (২১ জুন) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার ছয়দিন পর তার মৃত্যু হয়।

এদিকে জানাজা শেষে পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইসমাইল খুনে ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পলাশ থানা ফটকে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজীব, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT