1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫

পলাশ উপজেলা প্রেসক্লাবে ৫০ জন স্থানীয় সাংবাদিকের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। আজ শনিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাতা বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এম এ কাইয়ুম। তিনি বলেন, “সাংবাদিকরা যেকোনো আবহাওয়ায় মাঠে থেকে তথ্য সংগ্রহ করেন। তাদের জন্য ছাতা যেমন প্রয়োজন, তেমনি এই সামান্য উপহার তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর কবির এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব নুরে আলম রনি।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এম এ কাইয়ুমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকদের পাশে দাঁড়ানো একজন সচেতন ও মানবিক মানুষের পরিচয় বহন করে। আমরা তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক আশাদউল্লাহ মনা, বোরহান মেহেদী, সমীর কান্তি দেবনাথ, আল আমিন, আক্তারুজ্জামান, মঞ্জুর খান, হাবিবউল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদুল ইসলাম, মামুন শাহ পিংকু, বেলায়েত হোসেন, শারমিন সুলতানা, রাসেল প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT