1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১২ জন।

রোববার (১৫ জুন) দুপুরে সড়কের চাকশালে এ দুর্ঘটনা ঘটে।নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি অটোরিকশার যাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী তৃষার মৃত্যু হয়। সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে থাকা আরও ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল এবং ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

মাধবদী থানার উপ-পরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT