1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৯ জুন, ২০২৫

মোঃ নাজমুল হক মণি” বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার,চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতিমধ্যেই জনগণের আস্হা অর্জনে সক্ষম হয়েছে।”

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে ৯৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য নুন্যতম ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রবিবার ( ৯ জুন ) দিবাগত রাত সাড়ে ১২টায় জেলার শিবপুর থানাধীন কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন এলাকায় র‍্যাব- ১১,সিপিএসসি নরসিংদীর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগরের চউড়া এলাকার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ মানিক মিয়া (৪৮)।

সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

এ সময় র‍্যাব কমান্ডার আরো জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এপেইস ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী ক্যাম্পের র‌্যাবের আভিযানিক দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৯৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং  পাশাপাশি তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

সে প্রাইভেটকারটির ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাগত মাদক ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT