1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫

নরসিংদীর পলাশে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭মে) বিকালে উপজেলা হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী।

পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজ্বী জাহিদ হোসেন,সাধারণ সম্পাদক-মোঃ জাহাঙ্গীর কবির,যুগ্ন সাধারণ সম্পাদক-মাহবুব সৈয়দ,পলাশ প্রেসক্লাবের সভাপতি মো:আশাদুল্লাহ মনা, সাধারণ সম্পাদক-নূরে আলম রনি,যুগ্ন সাধারণ সম্পাদক,মোঃআল আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। এ পেশার সাথে যারা জড়িত আমি সবাইকে সম্মান করি।

আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT