1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ঘোড়াশালে চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মোঃ ইব্রাহিম খন্দকার,:নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যান চালক আহসান উল্লাহকে নির্মভাবে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী, পরিবারের সদস্য ও তার চালক সহযোগীরা।

সোমবার (৫ মে) নরসিংদী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে  বক্তব্য রাখেন নরসিংদী জেলা ট্রাক লরি চালাক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রাণ আরএফএল গ্রুপ এর চালক জাকির হোসেন, নিহ’তের স্ত্রী ও নূরে আলম সহ স্থানীয় এলাকাবাসী। এ সময়  বক্তারা বলেন , প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে নিরীহ এই চালককে হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও মুল অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পু্লিশ। ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার পাশাপাশি ছাড় পেয়ে যাচ্ছে হত্যাকারীরা। অতিদ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় তাঁরা।

উল্লেখ্য: গত ১৩ এপ্রিল রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় দোকানের পাশে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে এসে দূর্বৃত্তরা আহসান উল্লাহকে গুলি করে পালিয়ে যায়। নিহত আহসান উল্লাহ  কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT