1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

কালীগঞ্জে হস্ত শিল্প, সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫

মোঃ ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি //বেকার যুবক/যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই ¯স্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে কালীগঞ্জ পৌর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পাটজাত পণ্য সামগ্রী বিষয়ক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। তিনটি ট্রেডে ৭০ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলাউদ্দিন, পৌর প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুখ।
পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌরসভা তিনটি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীরা যাতে ঘরে বসে অলস সময় না কাটায় তাই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে তারা নিজেরাও লাভবান হবে এবং পরিবারের অভাব লাঘব করতে পারবেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT