1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

কালীগঞ্জে জনতার দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মো.ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ( গাজীপুর)প্রতিনিধি:
“ইনসাফ জিন্দাবাদ “স্লোগানে কালীগঞ্জে জনতার দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া এবং নাগরী ইউনিয়নের দড়িপাড়া এবং নলছাটায় পৃথক পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জনতার দলের সদস্য রাজু গমেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ আজম খান।

উপস্থিত ছিলেন জনতার দলের গাজীপুর জেলার সদস্য , মুহাম্মদ নোমান, আজাহার হোসেন ,সাখাওয়াত হোসেন শেকু, কালীগঞ্জ উপজেলা শাখার প্রভাবশালী সদস্য যুগান্তরের সাংবাদিক আব্দুল গাফফা, সুমন শেখ, মিনহাজুল আবেদিন বিশাল ,মনজুর আহমেদ, হুমায়ুন কবির ,আতাউর রহমান , বাচ্চু মিয়া প্রমুখ।

জননেতা আজম খান বলেন ভবিষ্যতে সকলকে মার্কা নয় ব্যক্তি ও যোগ্যতা দেখে ভোট দিতে হবে, যোগ্যতাশীল ব্যক্তি হলে এলাকার উন্নয়ন অবশ্যই অবশ্যই হবে। তিনি উপস্থিত জনগণকে জিজ্ঞেস করেন আপনারা কি এখন নির্বাচন চান সকল উপস্থিতি একজোগে বলেন আগে দেশ ও সকল রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার হোক তারপরে নির্বাচন। রাজনৈতিক ব্যবস্থা ও দেশের অবকাঠামুর সংস্কার না হলে আগে যেই দুর্ভিতায়নের কারণে দেশের হাজার হাজার ছোট ছোট ছাত্র জনতা জীবন দিয়েছে কাজের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি । আমরা আর সেই দুর্বিত্যানের দেশ দেখতে চাই না।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT