1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নারায়ণগঞ্জ বিদ্যুৎ অফিসে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ১

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জ বন্দরে নবীগঞ্জ পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় নরসিংদীর মাধবদী থানার বিবিরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: রুবেল মিয়া (৩৫) নরসিংদী জেলার মাধবদী থানার বিবিরকান্দি গ্রামের মো: আদম আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৬ জানুয়ারি দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশনে একদল ডাকাত হানা দেয়। তাদের মধ্যে কয়েকজন ভুয়া ডিবি পরিচয়ে শরীরে ডিবি লেখা পোশাক পরিহিত ছিল। ডাকাতরা অফিসের গেট টপকে ভেতরে ঢুকে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী মো: ফারুক হোসেন, লাইনম্যান গ্রেড-১ ফকির তারিকুজ্জামান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো: আজিজুল হককে গামছা ও রশি দিয়ে হাত পা বেঁধে জিম্মি করে। পরে তাঁরা স্টোররুম ও প্রধান ফটকের তালা কেটে ট্রান্সফরমার, সিসিটিভি, কম্পিউটার এক্সেসরিজসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে পালিয়ে যায়।পরে তাঁরা সিসিটিভি ও কম্পিউটার ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়। ডাকাতির ফলে অফিসের প্রায় ১৫ লাখ ৮৫ হাজার ৫৯৪ টাকা ক্ষতির সম্মুখীন হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, এই ঘটনায় ১৮ জানুয়ারি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো: আব্দুল মোমেন সরকার বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ঘটনার তদন্তে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় র‍্যাব-১১ সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং সিপিএসসি, নরসিংদী যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করে বন্দর থানায় হস্তান্তর করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT