1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নতুন ট্রেনের যাত্রাবিরতি পেয়ে পলাশেবাসীর উচ্ছৃাস

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নরসিংদীবাসীর বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেনটি গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উদ্বোধনের পর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে প্রথমাবরের মতো যাত্রা বিরতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি জেলার বিভিন্ন রেলস্টেশনে যাত্রা বিরতি দেয়। পরে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে পৌঁছে যাত্রা বিরতি দেওয়া হলে সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এ সময় পলাশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন যাত্রী, স্টেশন মাস্টার ও ট্রেন চালককে মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন থেকে ১৩১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রীদের অধিক চাপ থাকার কারণে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবি করে আসছিল পলাশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। টিকেট কিনেও আসন না পেয়ে দাঁড়িয়ে ঘোড়াশাল থেকে ঢাকায় যাতায়াত করতে হতো শত শত চাকুরীজীবি, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রীদের। এজন্য তারা দীর্ঘদিন ধরে ঘোড়াশালের জন্য একটি কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি করে আসছিলেন। এ জন্য তারা মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দেয়।

অবশেষে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দেওয়ায় ঘোড়াশাল থেকে ঢাকাগামী সরকারি-বেসরকারি অফিসের চাকুরিজীবি ও সাধারণ মানুষ স্বপ খরচে বাড়ি থেকে আসা যাওয়া করে অফিস করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরতে পারবেন। নরসিংদী কমিউটার ট্রেনে ১১টি বগি রয়েছে। এরমধ্যে একটি বগি রাখা হয়েছে নারীদের জন্য। ট্রেনটি ভৈরব থেকে যাত্রা শুরু করে ঘোড়াশালসহ ১২টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিবে। মাত্র ২০ টাকা ভাড়া দিয়ে ঘোড়াশাল থেক ঢাকায় যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা।

ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে আলমাছ নামে এক যাত্রী বলেন, সবার সম্মিলিত চেষ্টায় দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আজ আমরা নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি পেয়ে খুব খুশি হয়েছি। সবাই যেন টিকেট কেটে ট্রেন ভ্রমণ করেন সেজন্য অনুরোধ রইলো।

ট্রেনের যাত্রাবিরতি আন্দোলনের একজন মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, আজকে আমাদের জন্য অত্যন্ত একটি খুশির দিন, নরসিংদী কমিউটার ট্রেন আজকে ঘোড়াশালে যাত্রা বিরতি দিয়েছে। ট্রেনটি উদ্বোধনের দীর্ঘদিন পরও এখানে যাত্রা বিরতি দেওয়া হয়নি। এজন্য ঘোড়াশাল ও পলাশের আপামর জনতা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো দাবি বাস্তবায়নে কাজ করে আসছিল। আজ সবার ঐক্য প্রচেষ্টায় পলাশ উপজেলাবাসী সফল হয়েছে। সবাই যেন শতভাগ ট্রেনের টিকিট কেটে যাত্রা করে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, আজ নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির প্রথম দিন সকালে ১৩১ জন যাত্রী টিকিট কেটেছেন। ট্রেনটি চারবার ঢাকা-ভৈরব আপডাউন করবে। তবে বর্তমানে দিনে দুইবার আপডাউন করবে। সবাই যেন শতভাগ টিকিট কেটে ট্রেন যাত্রা সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT