1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম

মনোহরদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়া এর শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া নিহত ।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া (গুইলেরটেক) গ্রামে এ ঘটনা ঘটে। ছোট ভাই বাদল ও নিহত কাজল মিয়া (৫০) চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরেই বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে আবারও তর্ক শুরু হলে মুহূর্তেই উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে বাদল মিয়া (৪৫) রাগের মাথায় শাবল দিয়ে বড় ভাই কাজল মিয়ার মাথায় সজোরে আঘাত করিলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মূল আসামি বাদল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে। মূল আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT