1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পালাতে বাধ্য করেছি: মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। এদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ সময় আন্দোলন করেছে। তার চূড়ান্ত পর্যায়ে রাজপথে ছাত্র জনতা নেমে এসেছিল।

তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নরসিংদী বাজার বণিক সমিতির উদ্যোগে নরসিংদী বাজারে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, নরসিংদী জেলে অন্যায়ভাবে যাদের আটকে রাখা হয়েছিল, ১৯ জুলাই কারাগার ভেঙে তাদের মুক্ত করেছে ছাত্রজনতা। ওই দিন তারা শরীরের রক্ত দিয়ে, জীবন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। ১৭২৭ সালে তেহার জেল ভেঙে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল, ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে।আপনারা দেখেছেন, পরবর্তীতে দুই সপ্তাহের ব্যবধানে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। মানুষের চেয়ে বড় কোনো অধিকার পৃথিবীতে নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি ভোটার। তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা যাদের পক্ষে থাকবে, তাদের আমরা মেনে নেব।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, চড় আড়ালিয়ার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান,আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম,মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন,ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির,ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT