1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

নরসিংদীতে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামি অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

“বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আলোচিত অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে জনসাধারণের আস্থা অর্জন করেছে এ বাহিনী।

গত ৫ আগস্ট ২০২৪ থেকে চলমান অভিযানে র‍্যাব-১১ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে- ৪৮ জন চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতার, ৬৪ জন হত্যা মামলার আসামি গ্রেফতার, ২৯ জন ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, ৭ জন অস্ত্র মামলার আসামি গ্রেফতার, উদ্ধার ৭৮টি অস্ত্র ও ১২৬৫ রাউন্ড গুলি, ২১১ জন মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৩৫ জন অপহরণকারী গ্রেফতার, ২৩ জন ভিকটিম উদ্ধার, ৪৪ জন ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার, ৩২ জন, জেলপলাতকসহ মোট ১৯৬ জন অপরাধী গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে (৬ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটে নরসিংদী সদর থানার পৌরসভা (বড় বাজার) এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নরসিংদী সদর উপজেলা পশ্চিম দত্ত পাড়ার সাশিদ মিয়ার ছেলে মোঃ সাব্বির মিয়া ওরফে কৈডা (৩২) কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ২০১৩ সালের ১১ জুলাই নরসিংদী সদর থানায় দায়ের করা অস্ত্র মামলায় আদালত থেকে ১০ বছরের সাজা হয় সাব্বির মিয়ার। তবে রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নরসিংদী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। নরসিংদীসহ আশপাশের এলাকায় অপরাধীচক্র নির্মূল করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এ বাহিনী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT